সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে নিহত ৩৮

নিউজ ডেস্ক১১ মার্চ ২০১৭১ মিনিট পড়া
মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে নিহত ৩৮

সিল্কসিটিনিউজ ডেস্ক: দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ের আঘাতে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবাস্থাপনা বিভাগের শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

শুক্রবার ভোরে মাদাগাস্কারের জাতীয় সম্প্রচার মাধ্যমে দুর্যোগ ব্যবাস্থাপনা বিভাগের প্রধান নির্বাহী থিয়েরি ভেন্টি বলেছেন, ‘প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়টি নিস্তেজ হয়ে গেছে।’

তিনি জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে সারা দেশে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ভূমিধসের কারণে এক পরিবারের সব সদস্যের মৃত্যু হয়েছে। এছাড়া ঝড়ের সঙ্গে বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করায় প্রায় ১ লাখ ৫৩ হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী আনটানারিভোতেই ৩২ হাজারের বেশি লোক ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার ঘূর্ণিঝড় এনাউ মাদাগাস্কারের উত্তর-পূর্ব উপকূলে আঘাত হানে। প্রচণ্ড ঝড়ে ২ লাখ ৩০ হাজার লোক বসবাসকারী জেলা আনতালাহার রাস্তাঘাট ধ্বংস হয়ে গেছে এবং জেলার সঙ্গে সার্বিক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে।

বৃহস্পতিবার দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে। দাতব্য সংস্থা রেডক্রস জানিয়েছে, ২০১২ সালের পর এটি ছিল সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। প্রায় সাত লাখ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র:রাইজিংবিডি