সদ্য প্রকাশিত
খেলা

মাঠে নামার আগে পাকিস্তানি ক্রিকেটারদের হাতাহাতি!

নিউজ ডেস্ক১৪ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
মাঠে নামার আগে পাকিস্তানি ক্রিকেটারদের হাতাহাতি!

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ব্রিসবেন টেস্ট শুরু হচ্ছে। অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার শক্তিকে চ্যালেঞ্জ জানাবে পাকিস্তান। অথচ এরই কয়েক ঘণ্টা আগে শুরু হয়েছে পাকিস্তানের শিবিরে বিবাদ? অভিযোগ উঠেছে, অনুশীলনের সময় ঝগড়া করেছেন পেসার ওয়াহাব রিয়াজ ও লেগ স্পিনার ইয়াসির শাহ।

 

পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, বিষয়টি পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজমেন্ট বিষয়টি স্বীকার করেছে। দল থেকে বলা হয়েছে, রিয়াজ ও ইয়াসির উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে বিবাদের কথা অস্বীকার করেছেন দুজনই।

 

দলের এক কর্মকর্তা বলেছেন, ‘তেমন বড় কিছু না। তবে শৃঙ্খলার একটি বিষয় আছে। উভয়ের কথা শোনা হবে। তারপর ব্যবস্থা নেওয়া হবে।’

 

দেশের বাইরে গেলে বিবাদে জড়িয়ে পড়াটা পাকিস্তান শিবিরে এটাই প্রথম নয়। ২০০৭ সালে জোহানেসবার্গে পেসার শোয়েব আখতার ও মোহাম্মদ আসিফ বিবাদে জড়িয়ে পড়েন।

 

এদিকে দিনশেষে ইয়াসির ও রিয়াজ দুজনই বিষয়টি অস্বীকার করেছেন। দুজনই দাবি করেছেন, এ রকম কিছু ঘটেনি। বরং গণমাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে দাবি করেন তাঁরা।

 

সামাজিক মাধ্যম টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছেন ইয়াসির ও রিয়াজ। তাঁরা বলেন, ‘এ রকম কোনো কথা নেই, যেটা গণমাধ্যমে বলা হচ্ছে। আমরা একে অপরের খুব ভালো বন্ধু। এ রকম কিছু হয়নি যে আমরা একে অপরের বিরুদ্ধে আছি। এ রকম হয়নি যে আমাদের মধ্যে কোনো মিল নেই। আমরা কাল এক হয়ে খেলব। আমাদের জন্য দোয়া করবেন।’

সূত্র: এনটিভি