ধর্ম

মহরের সর্বনিম্ন পরিমাণ কত টাকা?

নিউজ ডেস্ক২৮ জুলাই ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

প্রশ্ন : বিয়ের কি সর্বনিম্ন কোনো মহর নির্ধারণ আছে? নাকি ছেলের সামর্থ্য অনুযায়ী বিয়ের মহর নির্ধারণ হবে? যেমনটা হাদিসে বর্ণিত আছে।

-মো. আবু বকর ছিদ্দিক, উত্তরা, ঢাকা

উত্তর : ‘শুধু ছেলের সামর্থ্য অনুযায়ীই বিয়ের মহর নির্ধারিত হবে’—এ রূপ কথা হাদিসে বর্ণিত হয়নি। বরং শরিয়তের বিধান হলো : ছেলের সামর্থ্য এবং মেয়ে ও মেয়ের পরিবারের সার্বিক অবস্থান বিবেচনা করেই মহর নির্ধারণ করবে। তবে উক্ত নির্ধারণটি শরিয়তের একাধিক দলিলের আলোকে সর্বনিম্ন ১০ দিরহাম (৩০.৬১৮ গ্রাম) রুপার সমমূল্য হওয়া আবশ্যক।

(সুরা : নিসা, আয়াত ; ২৪, আহকামুল  কোরআন : ২/২০০, আস সুনানুল কোবরা লিল বায়হাকি : ৭/২৪০, বাদায়েউস সানায়ে : ৪/৪৮৭)। 

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।