সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

মসুল অভিযানে আইএস-সংশ্লিষ্ট ব্রিটিশ মেডিক্যাল শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক২ মার্চ ২০১৭২ মিনিট পড়া
মসুল অভিযানে আইএস-সংশ্লিষ্ট ব্রিটিশ মেডিক্যাল শিক্ষার্থী নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইরাকিকের মসুলে দুই ব্রিটিশ মেডিক্যাল শিক্ষার্থী নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এদের একজন ইরাকি বাহিনীর অভিযানে নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেলেও অপরজনের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

 

সুদানের মেডিক্যাল কলেজের ছাত্র ছিলেন আহমেদ সামি।  ডাক্তার হওয়ার আগেই আইএস-এর সঙ্গে জড়িয়ে পড়ে ২৫ বছর বয়সী সামি। খেদের দক্ষিণ লন্ডনের কারশালটনের এই বাসিন্দা গত সপ্তাহের রবিবার এক গাড়িবহরে মসুল ত্যাগ করছিলেন। সেসময় ইরাকি বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যান তিনি।

 
বৃহস্পতিবারের প্রতিবেদনে হিসাম ফাদাল্লাহ নামের আরেক ব্রিটিশ নিহত হওয়ার খবর দেয় গার্ডিয়ান। তিনিও গাড়িবহরে থাকা অবস্থায় ইরাকি বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন কিনা, তা জানা যায়নি। তবে ইরাকের জঙ্গিবাদ-বিষয়ক লেখক হিশাম আল-হাশিমি জানিয়েছেন, পরিবারের মাধ্যমে হিশামের মৃত্যুর খবর সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। তিনি নিহত দুই ব্রিটিশের নাগরিকতাও নিশ্চিত করেন।

 
সরকারের পররাষ্ট্র মন্ত্রণায়লয়ের এক মুখপাত্র জানান, আমরা ব্যাপারটা জানি। আমরা ইরাকে ভ্রমণকারীদের বারবার নিষেধ করে দেই এসব স্থানে না যাওয়ার জন্য। তবুও তার সেখানে গিয়ে বিপদে ফেলে। দ্য সানডে টাইমস জানায়, খেদের ও ফাদাল্লাহার মতো অনেক ব্রিটিশ শিক্ষার্থীই সিরিয়ায় ভ্রমণ করেছে। গত মাসে সহোদর সহ ২২ জন আইএসে যোগ দেয়ার চেষ্টা করেছেন।

 
সামি খেদের ও ফাদাল্লাহ ২০১৫ সালে সুদানের খারতুম ত্যাগ করে সিরিয়া পাড়ি জমায়। তাদের সঙ্গে সামি খেদেরের বোনও ছিলো। ২০০৬ সালে প্রতিষ্ঠিত ইসলামিক কালচারাল এসোসিয়েশনের মাধ্যমেই ব্রিটিশ শিক্ষার্থীরা পথভ্রষ্ট হয়ে থাকতে পারে বলে দাবি করছে দ্য গার্ডিয়ান। ২০১১ সালে মিডলসব্রোয় ফাখলি আল খাবাস এর সভাপতির দায়িত্বপালন শুরু করেন। সামিকে তিনিই নিয়োগ দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

 

সূত্র: বাংলা ট্রিবিউন