সিল্কসিটিনিউজ ডেস্ক :
সোমবার (২৮জুলাই) গভীর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিকনগর ইউনিয়নের বরইতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের লিডার মোহাম্মদ আমিনুর ইসলাম সাংবাদিকদের জানান, পটুয়াখালী থেকে ছেড়ে আসা চেয়ারম্যান পরিবহনের একটি বাস মুকসুদপুরে বরইতলা নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায়। এতে বাসচালকসহ ১৫ জন আহত হয়। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বাসচালক রফিকুল শিকদারকে মৃত ঘোষণা করেন।










