রাজশাহী

মডেল রাওধার ময়নাতদন্ত সম্পন্ন: আত্মহত্যার বাইরে কোনো আলামত মেলেনি

নিউজ ডেস্ক৩১ মার্চ ২০১৭২ মিনিট পড়া

নিজস্ব পতিবেদক: অবশেষে সম্পন্ন হলো মডেল কন্যা ও রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রী রাওধা আতিফের লাশের ময়নাতদন্ত। শুক্রবার বেলা দুইটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত করা হয়।

 

এর আগে তিন সদস্যের একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়। তারপর ময়নাতদন্ত করেন তিন চিকিৎসক। রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান এনামুল হকের নেতৃত্বে রওধার লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয় বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
তবে ময়নাতদন্ত রিপোর্টে প্রাথমিকভাবে আত্মহত্যার বাইরে লাশের শরীরে কোনো আলামত পাওয়া যায়নি বলেও ওই সূত্রটি নিশ্চিত করেছে। তবে ভিসেরা প্রতিবেদনের জন্য লাশের শরীর থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে।

 

ওই সূত্রটি অরো সিল্কসিটি নিউজকে বলছে, ভিসেরা প্রতিবেদন আসার পরেই রাওধার মৃত্যু নিয়ে চিকিৎসকরা পরিস্কার ধারণা দিতে পারবেন বলেও সিল্কসিটি নিউজকে একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানান।
এর আগে রাওধার লাশ তার পরিবারের সদস্যরা দেখে নেন। তাদের মধ্যে ছিলেন রাওধার বাবা মোহাম্মদ আতিফ, মা আমিনাথ মুহারমিমাথ ও তার ভাই।

 

এছাড়াও রাওধার লাশ দেখতে ও আত্মহত্যার পেছনে খোঁজ-খবর নিতে বৃহস্পতিবার বিমানযোগে রাজশাহীতে এসে পৌঁছেন মালদ্বীপের রাষ্ট্রদূত আয়েশাথ শান শাকির এবং কমনওয়েলথের দ্বিতীয় সেক্রেটারি ইসমাইল মুফিদ।

 

প্রসঙ্গত, বুধবার (২৯ মার্চ) রাওধা আতিফ (২০) মৃতদেহ রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের হোস্টেল থেকে উদ্ধার করে পুলিশ। তিনি ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বাড়ি মালদ্বীপে। রাওধা আন্তজার্তিক মডেলও ছিলেন। ‘ভোগ ইন্ডিয়া’র ২০১৬-এর প্রতিষ্ঠাবার্ষিকীর প্রচ্ছদে রাওধার ছবিও প্রকাশ হয়।

 

রাওধার আত্মহত্যার ঘটনায় বুধবার রাতেই রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

 স/আর