সদ্য প্রকাশিত
রিজভী দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে জাজিরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২ গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কারাগারে দুই ‘জুলাই যোদ্ধা’ ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ দুই হাজার ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা জামায়াত নেত্রী মরিয়মের ইন্তেকালে রাজশাহী মহানগর জামায়াতের শোক ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী পদ্মা ব্যারেজ হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষার মহাপ্রাচীর আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৬৫ নারী পকেটমার
কৃষি

ভোলাহাটে প্রণোদনার বীজ ও সার বিতরণ

নিউজ ডেস্ক২১ জুন ২০২৩১ মিনিট পড়া
ভোলাহাটে প্রণোদনার বীজ ও সার বিতরণ

ভোলাহাট প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রণোদনার বীজ ও সার পেল ৬৫০ জন কৃষক। ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিপ মৌসুমে উফশী রোপণ আমন আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে ৪০০ জন কৃষকের মাঝে ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি করে রাসায়নিক সার বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। একইদিনে ২৫০ কৃষকের মাঝে ১ কেজি পেঁয়াজের বীজ, ২০ কেজি এমওপি, ২০ কেজি ডিএপি সার সহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা এগারোটার সময় উপজেলা কৃষি বিভাগের সামনে এই কর্মসূচি পালিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, বীর মুক্তিযোদ্ধা মোঃ তৈমুর আলী, ভোলাহাট প্রেস ক্লাবের সভাপতি মোঃ গোলাম কবির সহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ এবং বিভিন্ন এলাকার কৃষকরা।