সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
জাতীয়

ভোলায় বাসচাপায় দুই কলেজছাত্রীসহ প্রাণ গেল ৩ জনের

নিউজ ডেস্ক১৭ মার্চ ২০২৩১ মিনিট পড়া
ভোলায় বাসচাপায় দুই কলেজছাত্রীসহ প্রাণ গেল ৩ জনের

সিল্কসিটি নিউজ ডেস্ক:

ভোলায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা দুই কলেজছাত্রীসহ তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে ভোলার দৌলতখান উপজেলা বাংলাবাজার সংলগ্ন উত্তর উদ্দিন এলাকার ভোলা-চরফ্যাশন সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দৌলতখান উপজেলার জয়নহর ইউনিয়নের জয়নগর গ্রামের মাতাব্বর বাড়ির কয়ছর মাতাব্বরের মেয়ে ও কলেজ ছাত্রী রিমা আক্তার (১৭) ও একই বাড়ির জাহাঙ্গীরের মেয়ে শিখা (১৭) এবং একই গ্রামের বাসিন্দা মো. আবুল কালাম (৫৫) ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অটোরিকশাতে করে বাংলাবাজার যাওয়ার পথে বাংলাবাজার সংলগ্ন উত্তর উদ্দিন এলাকার সড়কে আসলে বিপরীত দিক থেকে আসা চরফ্যাশনগামী একটি যাত্রীবাহি বাস অটেরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় বোরাকের তিন যাত্রী। এছাড়াও এ ঘটনায় অটোরিকশার চালককে আহত অবস্থায় ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

দৌলতখান থানার ওসি মো. জাকীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। এছাড়াও বাসটির চালক ও বাসটি আটকের চেষ্টা চলছে।

ট্যাগ: