সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

ভোট গণনায় কারচুপি হতে পারে : আবু বাকের

নিউজ ডেস্ক৯ সেপ্টেম্বর ২০২৫২ মিনিট পড়া
ভোট গণনায় কারচুপি হতে পারে : আবু বাকের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনায় কারচুপি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্রসংসদ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদার।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি এই শঙ্কার কথা জানিয়েছেন।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সভাপতি বাকের মজুমদার বলেন, ‘প্রতি হলের ৩০০টি করে ভোট যদি কনভার্ট (অন্য প্রার্থীর দেখানো) করতে পারে তাহলে ৫৬০০ ভোট হয়ে যায়। একজন প্রার্থীকে জিতিয়ে আনার জন্য এর চেয়ে বেশি ভোটের প্রয়োজন নেই।

আমরা জানি না ভেতরে নির্বাচন নিয়ে এখন কী হচ্ছে।’
ভোটকেন্দ্রগুলোতে থাকা ছাত্রদলের এজেন্টরা কেন্দ্রে সরাসরি ভোটারদের ম্যানিপুলেট (প্রভাবিত করা) করার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন বাকের মজুমদার।

তিনি বলেন, ‘৮টি কেন্দ্রে যারা পোলিং অফিসার হিসেবে ছিলেন তাদের বলা হয়েছে, আপনাদের কোনো কাজ নেই, চাইলে চলে যেতে পারেন, আপনাদের প্রয়োজন নেই। এ বিষয়টা হচ্ছে এমন, আপনি সম্মানের সঙ্গে চলে যান আমরা যা করার তা করব।

ভোট গণনা সম্প্রচারের এলইডি স্ক্রিন বন্ধ রাখা হয়েছে অভিযোগ করে আবু বাকের মজুমদার বলেন, ‘আমরা দেখেছি কার্জন হলের সামনে ২০ মিনিটের মতো এলইডি স্ক্রিন বন্ধ ছিল। শামসুন্নাহার হলে ১ ঘণ্টা পর এলইডি স্ক্রিন এসেছে। অনেক সাংবাদিক বিভিন্ন ভোট গণনা কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেছেন, তাদের সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে তারা আমাদের জানিয়েছেন।’

এ ছাড়া কয়েকটি কেন্দ্রে আগে থেকে ব্যালট পেপার পূর্ণ করা ছিল বলে অভিযোগ পেয়েছেন বলে জানান আবু বাকের মজুমদার।