সদ্য প্রকাশিত
স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে আটক ৫ স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে
বিচিত্র

ভালোবাসার রাতে সঙ্গীকে কীভাবে কাছে টানবেন? রইল ১৬কলা

নিউজ ডেস্ক১৪ ফেব্রুয়ারি ২০১৮২ মিনিট পড়া
ভালোবাসার রাতে সঙ্গীকে কীভাবে কাছে টানবেন? রইল ১৬কলা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এসে পড়েছে ভ্যালেন্টাইন ডে-র সন্ধ্যা৷ অনেকের অখন অনেক প্ল্যান৷ কেউ তো শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন৷ কিন্তু প্ল্যান যাতে ভেস্তে না যায়, সেই জন্য সচেতন থাকুন৷ এনিয়ে অভিজ্ঞ ব্যক্তিরা কিছু টিপস দিয়েছেন৷

কাপলদের জন্য এটি একটি বড় দিন৷ এই দিন তারা একে অপরের সঙ্গে সময় কাটায়, ডিনার করে৷ একে অপরকে ফুল বা চকলেট উপহার দেন৷ কিন্তু এগুলো তো ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়ে গিয়েছে৷ ইতিমধ্যেই উদযাপন করা হয়ে গিয়েছে প্রতিটির বিশেষ দিন৷ তাই ১৪ ফেব্রুয়ারির দিনটিকে স্মরণীয় করে রাখতে আলাদা কিছু করুন৷ যেমন, আপনার সঙ্গীকে চিত্তবিনোদন করার জন্য আপনার ক্লাসিক প্রেমের বহিঃপ্রকাশ একান্ত জরুরি৷ যেহেতু ভ্যালেন্টাইন্স ডে একটি খুব রোমান্টিক দিন, তাই অবশ্যই কিছুটা সময় একসঙ্গে কাটান৷

অন্য জায়গায় সময় কাটান
এদিন চেষ্টা করুন একান্তভাবে সময় কাটাতে৷ কোনও অচেনা জায়গায় দুজন একসঙ্গে থাকুন৷ একই জায়গায় সেক্স করা বোরিং বিষয়৷ তাই এদিন চেষ্টা করুন অন্য কোনওখানে এক হতে৷ পরিবেশ যাতে রোম্যান্টিক হয়, সেই চেষ্টা করুন সবার আগে৷

সেক্সি জামা কাপড় পরুন
লজাঁরি সবসময় গুরুত্বপূর্ণ৷ তাই নজর দিন সেদিকেও৷ আপাদমস্তক ঢাকা দেওয়া পোশাক পরে আপনি কখনই সেই প্যাশনটা পাবেন না৷ তাই লজাঁরির দিকে নজর দিন৷ সেক্সি লজাঁরি আপনার তো বটেই, আপনার পার্টনারেরও উদ্দীপনা সৃষ্টি করবে৷

এরটিক রিডিং
পার্টনারের সঙ্গে একাত্ম হতে ফোরপ্লে সবসময় ভালো টোটকা৷ কিন্তু এরোটিক হওয়ার একটি আলাদাই আনন্দ রয়েছে৷ এদিন সেটি একবার চেষ্টা করে দেখতে পারেন৷ কোনও এরোটিক বই পড়তে পারেন৷ তারপর বিছানায় যান৷

বিশ্রাম নিন
পার্টনারের সঙ্গে চলে যান বাথটাবে৷ ঘণ্টার পর ঘণ্টা শুরু রিল্যাক্স করুন৷ এতে প্রেমও হবে আর আপনি পারফর্ম্যান্সেও জোশ পেয়ে যাবেন৷ পারফর্ম্যান্স আরও ভালো হবে৷

চোখ বেঁধে প্রেম
দুষ্টু হোন৷ আপনার সঙ্গীকে চোখ বেঁধে তারপর আপনার যৌনাবেদন জাহির করুন৷ সঙ্গী চাইলে BDSM-ও করতে পারেন৷

ফ্যান্টাসি জগতে সঙ্গীকে নিয়ে যান
আপনার সঙ্গী কি বন্য ফ্যান্টাসি পছন্দ করেন? তবে জায়গাটিতে সেভাবে সাজাতে পারেন৷ যাতে সঙ্গী পরিবেশের সঙ্গে একাত্ম হতে পারে৷ এর জন্য ইচ্ছা করলে থিম প্রয়োগ করতে পারেন৷ কলকাতা 24