সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
জাতীয়

‘ভালো বই হলে লেখক টিকবে, না-হলে টিকবে না’

নিউজ ডেস্ক১৮ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
‘ভালো বই হলে লেখক টিকবে, না-হলে টিকবে না’

সিল্কসিটিনিউজ ডেস্ক:অনেক সময় বেশি বই প্রকাশিত হচ্ছে, অনেক লেখক আসছে এসব নিয়ে তর্ক তোলা হয়। আমার মনে হয়, প্রকাশিত হচ্ছে হতে দেওয়া হোক। ভালো বই হলে টিকবে না হলে লেখক টিকবে না। বাংলা ট্রিবিউনের আজকের বৈঠকি ‘হরেক রকম বই, হরেক রকম মেলা’ আলোচনায় এমিরিটাস প্রফেসর, লেখক ও গবেষক ড. রফিকুল ইসলাম একথা বলেন।

তিনি পাঠ্যপুস্তকের আধেয় ও বইমেলার নজরদারি নিয়ে বলতে গিয়ে বলেন,এই মেলায় প্রকাশকদের দাপট দেখা যায়, তাদের কয়জন লেখকদের সঠিক সম্মানি দেন? তিনি বলেন, বর্তমানে বাংলা একাডেমির নিয়ম রয়েছে, লেখকদের সাথে রয়ালিটির সনদ জমা দিতে হবে। সেটাও নানা কায়দায় চলছে। তারপরও মেলা ভালো, বই ভালো, মিলন ভালো, লেখক যেন প্রতারিত বঞ্চিত না হন।

রফিকুল ইসলাম আলোচনায় বলেন, আমাদের ছেলেবেলায় দুটি মেলা প্রিয় ছিল: জন্মাস্টমি ও মহররমের মেলা। দেশ বিভাগের পর থেকে গ্রামে গঞ্জের বাইরে তেমন মেলা দেখিনি। তবে বলতেই হবে,একমাস ধরে পৃথিবীতে আর বইমেলা হয় না। এ কেবল বাংলাদেশেই হয়।’

তিনি আরও বলেন, এই মেলায় দুর্ঘটনাও ঘটে গেছে। লেখকের প্রাণহানি ঘটেছে, মা বোনেরা অপমানিত হয়েছেন, কাটিয়ে উঠছি বা উঠেছি। ভবিষ্যতে আর এধরনের দুর্ঘটনা ঘটবে না।

 

 

সূত্র: বাংলা ট্রিবিউন