সব খবর

ভালুকায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৬

নিউজ ডেস্ক২২ আগস্ট ২০২০১ মিনিট পড়া

ময়মনসিংহের ভালুকা উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।

শনিবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেরার কলেজগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

সূত্রঃ যুগান্তর

ট্যাগ: