সিল্কসিটিনিউজ ডেস্ক :
বুধবার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের ইন্টারচেঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল খান ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের দেলোয়ার খানের ছেলে।
এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক মামুন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা স্টার ডিলাক্স নামের একটি যাত্রীবাহী বাস ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ইন্টারচেঞ্জ এরিয়ার মডেল মসজিদের সামনে পৌঁছালে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ তিনজনই বাসের নিচে চাপা পড়েন।
এ সময় ঘটনাস্থলেই একজন নিহত ও অপর দুই আরোহী আহত হয়েছেন।










