নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের কক্ষের তালা ভাঙা হয়েছে। আজ রোববার বেলা সোয়া একটার দিকে মেয়রের কার্যালয়ের তালা ভাঙা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাসিকের প্রধান প্রকৌশলী কাজী আশরাফ উদ্দিন, বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদাত হোসেন খানসহ রাসিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এর আগে বিএনপি পন্থি কাউন্সিলর ও নেতাকর্মীরা মেয়রের একান্ত সচিব সইদুল আলম মোল্লা ডেভিড ও পিএ আজমির আহ্মেদ মামুন এর রুম ভাংচুর করা হয়। এ ঘটনায় রাসিক এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে পুলিশ এসে বিএনপি পন্থি কাউন্সিলর ও বিএনপির নেতাকর্মীদের সড়িয়ে দেয়। এসময় দুই রুমের চেয়ার, কাঁচের গ্লাস (থাই) ভাংচুর করা হয়।
বিএনপি পন্থি কাউন্সিল ও নেতাকর্মীরা বলছেন, মেয়র আসার পরে রাসিক কর্তৃপক্ষ তালা খুলছেনা। তাই নেতাকর্মীরা উত্তেজিত হয়ে রাসিক মেয়ের কার্যায়ল ভাংচুর চালিয়েছে।

পরে রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সঙ্গে বৈঠক করে রাসিকের প্রধন নির্বাহী কর্মকর্তা এবিএম শরীফুল ইসলাম সাংবাদিকদের বলেন, যদি আদালতের নির্দশ বুলবুল (মেয়র) পেয়ে থাকেন। তাহলে তাকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে।
এসময় সাংবাদিকদের মধ্যে থেকে প্রধন নির্বাহী কর্মকর্তাকে বলা হয়, মেয়রের কক্ষে তালা কেনো?। এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাতে এই কক্ষে তালা মারা থাকে। তবে দিনের বেলা তালা মারা হয়েছে কোনো তিনি জানেন না। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, কার্যালয় খোলার পরে সব কিছু ঠিক আছে কিনা তা সচিব এবং প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এবং পুলিশের উপস্থিতিতে দেখা হচ্ছে।
স/আ









