রাজশাহী

‘ভগবান নয়, কসাই নয়, চিকিৎসকরাও মানুষ’

নিউজ ডেস্ক৬ মার্চ ২০১৭২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

‘কর্মক্ষেত্রে ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা দিতে হবে’ ‘ভগবান নয় কসাই নয়, চিকিৎসকরাও মানুষ’ ‘সেবা দিতে এসেছি মারখেতে নয়, মেয়ে ডাক্তার ‘মাল এর বাকি ডাক্তার ‘কসাই’ এই যদি হয় অবস্থা? চিকিৎসক সমাজ করবে কি মশাই ?’ ‘ডাক্তারদের মানুষ ভাবুন, মহামনব নয়’।

আজ সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের গেটের সামনে ইন্টার্ন চিকিৎসকরা বিভিন্ন ব্যানারে এসব লেখার ব্যানার নিয়ে মনববন্ধন করে। মনববন্ধনে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চার ইন্টার্ন চিকিৎসকের স্থগিতাদেশ অবিলম্বে প্রত্যাহার এবং কর্মক্ষেত্রে ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা করতে হবে।এই ঘন্টা ব্যাপি মানববন্ধন চলাকালে ইন্টার্ন চিকিৎসকরা রাস্তার ওপরে চেয়ার-টেবিল নিয়ে রাস্তা বন্ধ করে দেয়। এতে দুই পাশের রাস্তা বন্ধ হয়ে গেলে তীব্র যানযট সৃষ্টি হয়। ফলে এই রাস্তা দিয়ে হাসপাতালসহ বিভিন্ন কর্মস্থলে যাওয়া আশা মানুষদের ভোগান্তিতে পড়েতে হয়। পরে মানববন্ধ শেষ হলে সেগুলো আবার তুলে নেওয়া হয়।

এসময় ইন্টার্ন চিকিৎসকরা বলেন, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের চার ইন্টার্ন চিকিৎসকের শাস্তি প্রত্যাহারসহ তাদের নিজেদের কর্মস্থলে বহাল রাখতে হবে। নারী ডাক্তারদের সঙ্গে খারাপ আচারণ বন্ধ করতে হবে। কর্মক্ষেত্রে ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা দিতে হবে।

এর আগে গতকাল রোববার সকালে রাজশাহী মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম রফিকুল ইসলাম বলেছিলেন, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে রোগীদের ওপর কোন প্রভাব পড়েনি। হাসপাতালের যে ডাক্তার বা নার্স আছে তারা এক্সাটাইম ডিউটি করে রোগীদের সেবা দিচ্ছেন।

উল্লেখ্য, এক রোগীর স্বজনদের সঙ্গে সংঘর্ষের জের ধরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চার ইন্টার্ন চিকিৎসকের ছয় মাসের জন্য বরখাস্তের প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকরা এ কর্মবিরতি পালন করছে। এসময় তারা ইন্টার্ন চিকিৎসকরা রোগীদের চিকিৎসা সেবা দেওয়া বন্ধ করে দেন।

 

স/আ