সদ্য প্রকাশিত
খেলা

ব্রিটিশ নাগরিকত্ব পেলেন আমির, এবার কি আইপিএলে দেখা যাবে?

নিউজ ডেস্ক২১ মে ২০২৬২ মিনিট পড়া
ব্রিটিশ নাগরিকত্ব পেলেন আমির, এবার কি আইপিএলে দেখা যাবে?

সিল্কসিটিনিউজ ডেস্ক :

অবশেষে ব্রিটিশ পাসপোর্ট হাতে পেয়েছেন সাবেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। আনুষ্ঠানিকভাবে এখন তিনি ব্রিটিশ নাগরিক।

আর এতেই নতুন করে আলোচনায় এসেছে একটি বড় প্রশ্ন—তাহলে কি এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তাঁর?
ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার ফলে এখন থেকে তিনি বিদেশি ব্রিটিশ খেলোয়াড় হিসেবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে পারবেন। আর তাতেই ২০২৬ আইপিএলে তার খেলার সম্ভাবনা জোরালো হয়েছে।

আমির আগেই জানিয়েছিলেন, তার স্ত্রী নারজিস খানের মাধ্যমে যুক্তরাজ্যের পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়া চলছিল। সেই প্রক্রিয়া এখন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

একটি টক শোতে আমির নিজেই বলেছিলেন, ‘আগামী বছর আমি আইপিএলে খেলার সুযোগ পাব। সুযোগ পেলে অবশ্যই খেলতে চাই।’

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে শহীদ আফ্রিদি, শোয়েব আখতার, শোয়েব মালিক ও সোহেল তানভিরদের মতো পাকিস্তানি ক্রিকেটাররা খেললেও পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতির কারণে আর কোনো পাকিস্তানি ক্রিকেটার আইপিএলে সুযোগ পাননি।

তবে এর আগে ব্যতিক্রম হয়েছিলেন আজহার মাহমুদ।

ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর ইংলিশ খেলোয়াড় হিসেবে তিনি পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন।
৩৪ বছর বয়সী আমির পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৬২ টি-টোয়েন্টি খেলেছেন। নতুন বলে সুইং আর চাপের মুহূর্তে বোলিং করার দক্ষতার কারণে এখনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তিনি বেশ চাহিদাসম্পন্ন বোলার।