সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বৈদ্যুতিক বাঁশের খুঁটিতে কিশোরীর ঝুলন্ত লাশ

নিউজ ডেস্ক১১ ফেব্রুয়ারি ২০২১১ মিনিট পড়া
বৈদ্যুতিক বাঁশের খুঁটিতে কিশোরীর ঝুলন্ত লাশ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার দুপচাঁচিয়ায় কাজলী আক্তার (৯) নামের কিশোরীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালুকাপাড়ার ব্যাড়াচকি মাঠ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। কিশোরী কাজলী উপজেলার তালোড়া বালুকাপাড়ার সাখিদার গ্রামের কামাল উদ্দীন সাখিদারের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নয় বছর বয়সী কিশোরী কাজলী বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে বালুকাপাড়ার ব্যাড়াচকি মাঠে ভেড়াকে ঘাস খাওয়াতে বেরিয়ে যায়। এরপর সকাল সাড়ে ৯টায় স্থানীয়রা মাঠের পাশে বৈদ্যুতিক বাঁশের খুঁটির সাথে কাজলীকে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তবে স্থানিয়রা বলছেন, ওই কিশোরী মানষিক ভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলো। তাদের ধারনা ভেড়ার দড়ি খেলার ছলে বৈদ্যুতিক বাঁশের খুটির সাথে বেঁধে গলায় ঝুলিয়ে দেয়ায় এমন ঘটনা ঘটতে পারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন এবং মৃত্যুর রহস্য উদঘাটনে লাশটি ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী জানান, ময়না তদন্তের রিপোর্ট এলে ওই কিশোরীর মৃত্যুর মূল কারন জানা যাবে। তবে এ ঘটনায় দুপুরেই ওই কিশোরীর বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

স/রি