সদ্য প্রকাশিত
রাজশাহী

বেলপুকুরে যুবলীগের দু‘গ্রুপে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

নিউজ ডেস্ক৬ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
বেলপুকুরে যুবলীগের দু‘গ্রুপে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ার বেলপুকুরে  যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে স্থানীয় দুই গ্রুপ নিজ নিজ অবস্থান নিলে পুলিশ মোতায়নের ঘটনা ঘটে। তবে এখনো বেলপুকুর ইউনিয়নের আশেপাশে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, বুধবার জেলা যুবলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান ও ইউনিয়নে যুবলীগের সভাপতি আল-আমিনকে বেলপুকুর রেলগেট এলাকায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনুজ্জামান সুমন ও তার সহযোগী সুমন, মাসুদ, রিপন, শহিদসহ বেশকয়েকজন আব্দুল মান্নান ও আল-আমিনের ওপর হামলা চালায়। এই ঘটনার পর থেকে দুই  গ্রুপের মধ্যে উত্তেজনা ছাড়িয়ে পড়ে। এরপর জের ধরে বৃহস্পতিবার মান্নান গ্রুপ সুমন গ্রুপকে দেখে নেওয়া ঘোষণা দিলে সুমন গ্রুপও মান্নান গ্রুপকে দেখে নেওয়া ঘোষণা দেয়। উভয় গ্রুপের সংঘর্ষ এড়াতে বিপুল পরিমান পুলিশ মোতায়েন করা হয়। এ রির্পোট লিখা পর্যন্ত বেলপুকুর রেলগেট এলাকায় পুলিশ মোতায়েন ছিলো।

স/মি