নিজস্ব প্রতিবেদক:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাব্বি হাসান সবুজের ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ)।
শনিবার আরসিআরইউ‘র সভাপতি শামসুননাহার সুইটি ও সাধারণ সম্পাদক এম ওবাইদুল্লাহ এক যৌথ বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক ছাত্রীকে উক্ত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রলীগের কিছু কর্মী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাব্বি হাসান সবুজকে মারধোর করেন। এ সময় হামলাকারীদের তদন্তসাপেক্ষে বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগ থেকে আজীবন বহিস্কার এবং হামলায় প্রশ্রয়দাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
স/শা










