সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

বেনাপোল সীমান্তে ১১০০ বোতল ফেনসিডিল জব্দ

নিউজ ডেস্ক১৬ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
বেনাপোল সীমান্তে ১১০০ বোতল ফেনসিডিল জব্দ

সিল্কসিটিনিউজ ডেস্ক

বেনাপোল সীমান্তের দৌলতপুর থেকে ১১০০ বোতল ভারতীয় ফেনসিডিলের একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারী আটক হয়নি।

আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা মাদকের এ চালানটি জব্দ করে। ২১ ব্যাটালিয়নের পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার সামসুর রহমান মাদকের চালান জব্দের বিষয়ে নিশ্চিত করেন।

বিজিবি জানায়, সোমবার দিবাগত গভীর রাতে তাদের কাছে খবর আসে সীমান্ত পথে ভারত থেকে ফেনসিডিলের একটি চালান এপারে আসবে। এ খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা রাতভর সীমান্তে নিরাপত্তা বাড়িয়ে রাখে।

একপর্যায়ে সকালে দেখা যায় ভারতের ইছামতি নদী পার হয়ে কয়েকজন যুবক এপারে আসছে। এ সময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে পাচারকারীরা নদীর পাড়ে ৫টি বস্তা ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ওই সব বস্তার ভেতর থেকে ১১০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

সূত্র: কালের কণ্ঠ