নিজস্ব প্রতিবেদক:
নারী জাগরণ ও আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য রাষ্ট্রীয়ভাবে প্রদত্ত ‘বেগম রোকেয়া পদক-২০১৬ ’ পেয়েছেন পাকিস্তান গণপরিষদে প্রথম বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদার দাবি উত্থাপনকারী একাত্তরে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ঋত্ত্বিক ঘটকের ভাগ্নি উন্নয়ন কর্মী অ্যারোমা দত্ত।
১৯৮০ সাল থেকে তিনি প্রত্যন্ত অঞ্চলে নারী জাগরণ এবং নারীর ক্ষমতায়নে কাজ করছেন। বর্তমানে তিনি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংগঠন প্রিপ ট্রাস্ট্রের নির্বাহী পরিচালক। এর আগে তিনি জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ছিলেন।

তার এই পুরস্কার প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছেন রাজশাহীর উন্নয়ন সংগঠনের স্বেচ্ছাসেবী সংগঠন স্ব-উন্নয়নের সভাপতি মুস্তাফিজুর রহমান খান, সিসিবিভিও এর নির্বাহী প্রধান সারওয়ার-ই-কামাল স্বপন, সচেতনের নির্বাহী পরিচালক হাসিনুল ইসলাম চুন্নু, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার পরিচালক ফয়েজুল্লাহ চৌধুরী, নিষ্কৃতি ফাউন্ডেশনের নির্বাহী প্রধান এসকেএল মুহম্মদ লালন,তুণমূলের নির্বাহী পরিচালক মোঃ জালাল উদ্দিন, অনগ্রসর সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রাজকুমার শাও, সোশ্যাল ইকোনোমিক ডেভলপমেন্ট এ্যান্ড এনভাইরনমেন্ট প্রিজারভেশন অর্গানাইজেশন-সেডাইপোর নির্বাহী পরিচালক সৈয়দ সালাউদ্দিন, প্রিপ টাস্ট্রের আঞ্চলিক ব্যবস্থাপক সাঈদুজ্জামান সিপন।
স/শ










