সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

বৃক্ষ রোপনের আহ্বান তালেবান নেতার

নিউজ ডেস্ক২৬ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
বৃক্ষ রোপনের আহ্বান তালেবান নেতার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আফগানদের বৃক্ষ রোপনের আহ্বান জানিয়েছেন তালেবান নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা। রোববার এক বিবৃতিতে  ‘সর্বশক্তিমান আল্লাহর সৃষ্টিগুলোর কল্যাণে এবং পৃথিবীকে সুন্দর করে তুলতে এক বা একাধিক ফলের অথবা অন্যান্য গাছ লাগানোর’ আহ্বান জানিয়েছেন তিনি।

জ্বালানি হিসেবে ব্যবহার ও কাঠ চোরাকারবারিদের কারণে আফগানিস্তানে বন উজাড় হওয়ার সমস্যা রয়েছে। পরিবেশগত বিষয়ে তালেবানদের কোনো বিবৃতি দেওয়া রীতিমতো বিরল ঘটনা। সামরিক নেতার চেয়ে ধর্মীয় নেতা হিসেবেই তালেবানদের নতুন নেতা হাইবাতুল্লাহ বেশি পরিচিত।

আফগান তালেবানের মুখপাত্র ভয়েস অব জিহাদের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘পরিবেশ রক্ষা অর্থনৈতিক উন্নয়ন ও পৃথিবীর সৌন্দর্যবর্ধনে বৃক্ষ রোপনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃক্ষ রোপন ও কৃষিকাজকে সেই কাজ হিসেবে গণ্য করা হয়, যা করলে একইসঙ্গে দুনিয়ার কল্যাণ ও সমৃদ্ধি হয় এবং আখিরাতে প্রচুর পুরস্কার পাওয়া যায়।’

 
১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তান শাসন করেছে তালেবান। ২০০১ সালে মার্কিন বাহিনী তাদেরকে ক্ষমতা থেকে উৎখাত করে। তবে এখনো আফগানিস্তানের বেশ কিছু এলাকা তালেবানদের দখলে রয়েছে।

সূত্র: রাইজিংবিডি