সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

বুশ-ওবামার ধারাবাহিকতায় ছেদ, ‘ইসলামী জঙ্গিবাদ’কে সরাসরি শত্রু ঘোষণা

নিউজ ডেস্ক১ মার্চ ২০১৭২ মিনিট পড়া
বুশ-ওবামার ধারাবাহিকতায় ছেদ, ‘ইসলামী জঙ্গিবাদ’কে সরাসরি শত্রু ঘোষণা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মুসলিমবিরোধী যুদ্ধনীতিতে কমতি ছিল না কারও। তবু বিগত বুশ আর ওবামা প্রশাসন সন্ত্রাসবাদ কিংবা জঙ্গিবাদ প্রশ্নে সরাসরি ‘মুসলমান’ কিংবা ‘ইসলাম’ শব্দটি ব্যবহার করেননি। ট্রাম্প পূর্বসুরীদের ধারাবাহিকতা ভেঙেছেন। সরাসরি ইসলামী জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেছেন তিনি। প্রত্যয় জানিয়েছেন, আইএস নির্মূলের। মুসলিম মার্কিন মিত্র দেশগুলোকে নিয়ে এই প্রত্যয় বাস্তবায়নের আশাবাদ জানিয়েছেন তারা।

 

স্থানীয় সময় মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে (বাংলাদেশ সময় বুধবার সকালে) দেশটির ক্যাপিটল কমপ্লেক্সে কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রেসিডেন্ট হিসেবে প্রথম বক্তৃতায় ট্রাম্প এমন প্রত্যয়ের কথা জানান। বুধবার কংগ্রেসে দেয়া এক ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রের মুসলিম মিত্র দেশগুলোকে নিয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। বলেন, ‘ইসলামী জঙ্গিবাদের কবল থেকে আমেরিকাকে বাঁচাতে আমরা দৃঢ় এবং কঠোর পদক্ষেপ ঘোষণা করছি।’ মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে ‘পৃথিবীর সবথেকে বড় শত্রু’ উল্লেখ করে তাদের নির্মূল করার প্রতিশ্রিুতি দিয়েছেন তিনি।

 

ট্রাম্প বলেন,  ‘যুক্তরাষ্ট্রে বিভিন্ন মতার্দশের মানুষ বসবাস করলেও আমরা যেকোনো ধরনের খারাপ ও হিংসাত্মক পরিস্থিতিকে মোকাবেলা করার সময় এক হয়ে যাই।’ অভিবাসন নিয়ে মার্কিন প্রেসিডন্ট বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও আইনের প্রতি সম্মান বৃদ্ধির কারণে অভিবাসন নীতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে তার সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, ইসলামি মৌলবাদী সন্ত্রাসবাদ দেশ থেকে বিতাড়িত করা হবে। ‌‌’যারা আমাদের ক্ষতি করবে তাদের আমরা বের করে দেবো, আমাদের জাতির সুরক্ষার জন্য আমরা নতুন পদক্ষেপ নেবো’- বলেন ট্রাম্প।

সূত্র: বাংলা ট্রিবিউন