সদ্য প্রকাশিত
খেলা

বিয়ের পিঁড়িতে বসছেন মেসি-আন্তোনোল্লা!

নিউজ ডেস্ক২৮ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
বিয়ের পিঁড়িতে বসছেন মেসি-আন্তোনোল্লা!

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

আগামী ২৪ জুন ৩০ বছরে পা রাখবেন আর্জেন্টাইন দলপতি লিওনেল মেসি। ২০০৮ সালের পর থেকে জীবন সঙ্গী হিসেবে বেছে নেওয়া শৈশবের বান্ধবী আন্তোনোল্লা রোকুজ্জুর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বার্সেলোনার প্রাণভোমরা মেসি। আর বিয়েটা হচ্ছে মেসির জন্মদিনের দিন।

 

আর্জেন্টিনার একটি সংবাদপত্রের দাবি, আগামী ২৪ জুন বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলবেন মেসি।

 

মেসি-আন্তোনোল্লার বিয়েতে উপস্থিত থাকবেন প্রায় ৬০০ অতিথি। আর্জেন্টাইন সংবাদপত্রটি জানিয়েছে, আর্জেন্টিনায় মেসির বাড়ি রোজারিও’র একটি চার্চে সম্পন্ন হবে মেসির বিয়ের অনুষ্ঠান।

.৫ বছর বয়স থেকে মেসি ও আন্তোনোল্লার পরিচয়। ২০০৯ সালে প্রথমবার আন্তোনোল্লার সঙ্গে বিশ্ব মিডিয়ার পরিচয় করিয়ে দেন। মেসি- আন্তোনোল্লার দুই সন্তান থিয়াগো এবং মাতিও। ২০১২ সালে থিয়াগোর জন্ম হয় আর মাতিওর জন্ম ২০১৫ সালে।

সূত্র: বাংলা নিউজ