সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

বিশ্বব্যাপী গুপ্তচরবৃত্তির পদ্ধতিতে নিয়ন্ত্রণ হারালো সিআইএ!

নিউজ ডেস্ক৭ মার্চ ২০১৭১ মিনিট পড়া
বিশ্বব্যাপী গুপ্তচরবৃত্তির পদ্ধতিতে নিয়ন্ত্রণ হারালো সিআইএ!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বছরের পর বছর ধরে বিশ্বজুড়ে বিভিন্ন দেশে গোপনে গুপ্তচরবৃত্তি চালিয়ে আসছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। এজন্য তারা যে কম্পিউটার পদ্ধতি ব্যবহার করে, এবার সেই পদ্ধতিটিই ফাঁস করে দিলো উইকিলিকস। ক্ষমতাশালীদের তথ্য ফাঁস করে বিশ্বব্যাপী মার্কিন সাম্রাজ্যের ভিত্তি কাঁপিয়ে দেওয়া এই বিকল্প সংবাদমাধ্যম দাবি করছে, তাদের এবারের ফাঁস করা তথ্যগুলোর কারণে বিশ্বব্যাপী নজরদারির পথপদ্ধতিতে সিআইএ পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ হারিয়েছে।

 

উইকিলিকস-এর টুইটার পাতা থেকে অনায়াসে প্রবেশ করা যাচ্ছে সেই ফাঁসকৃত ফাইলগুলোতে। এক বিবৃতিতে তারা বলছে, ‘সম্প্রতি সিআইএ তার নজরদারির হাতিয়ারগুলোর বেশিরভাগেরই নিয়ন্ত্রণ হারিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে লাখ লাখ লাইনের কোড যা সিআইএর নজরদারি সক্ষমতার সবটুকুকে সামনে নিয়ে আসে।’

 

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৭ মার্চ) সকালে ফাঁস হওয়া ওই নথিতে সিআইএ’র গোপন নজরদারির বিভিন্ন পদ্ধতির বিবরণ রয়েছে। অবশ্য, এ গোপন নথি ফাঁসের ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে সিআইএ। পলিটিকোকে সিআইএ’র মুখপাত্র জোনাথন লিউ বলেন, ‘গোয়েন্দা নথি ফাঁস হওয়ার সত্যতা কিংবা এর কন্টেন্ট এর ব্যাপারে আমরা মন্তব্য করছি না।’

সূত্র: বাংলা ট্রিবিউন