সদ্য প্রকাশিত
খেলা

বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বাদ দিতে পিটিশন, অল্পের জন্য গিনেস বুকে জায়গা হলো না

নিউজ ডেস্ক২৩ জুলাই ২০২৬১ মিনিট পড়া
বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বাদ দিতে পিটিশন, অল্পের জন্য গিনেস বুকে জায়গা হলো না

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিশ্বকাপের ফাইনাল হারার শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি আর্জেন্টিনা। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের সময়টা আরো কঠিন করে তুলেছে এক পিটিশন।

বিশ্বকাপ থেকে আলবিসেলেস্তাদের বাদ দিতে অনলাইনে গণস্বাক্ষর শুরু হয়েছে।
সেই গণস্বাক্ষর রেকর্ড গড়ার পথে ছিল। কেননা এক সপ্তাহের পিটিশনে ২ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ১০৮ জন মানুষের স্বাক্ষর সংগ্রহ করেছে। অথচ, লক্ষ্য ছিল ৫০ লাখের।

পিটিশনে অংশ নিয়েছে ১৭০টি দেশের মানুষ। ইতিহাসের সবচেয়ে বড় পিটিশনটি ‘জুবিলি ২০০০ আন্দোলনের’ দখলে। ২ কোটি ৪৩ লাখ ১৯ হাজার ১৮১ জনের স্বাক্ষর সংগ্রহ করা হয়েছিল।

 

পিটিশনের কারণ আর্জেন্টিনাকে বিশ্বকাপে বেশি সুযোগ-সুবিধা দেয় ফিফা।

‘আর্জেন্টিনাকে বের করে দাও’ শিরোনামে পিটিশনে লেখা হয়, ‘বিজয়ীর নাম আগেই ঠিক করা থাকলে কেন বাকিরা প্রতিযোগিতায় অংশ নেবে। বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বাদ দিয়ে সবার জন্য ন্যায্যতা বজায় রাখুন।’
মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের কাছে আর্জেন্টিনা ১-০ ব্যবধানে হারায় দারুণ খুশি হয়েছেন পিটিশনের আয়োজকরা। তারা পিটিশন শেষ করে দিয়ে বার্তা দেয়, ‘ ফিফা আমাদের কথা কান না দিলেও স্পেন কথা রেখেছে…. ধন্যবাদ স্পেন।’