
সিল্কসিটি নিউজ ডেস্ক :
রোববার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ আসনের কবিরহাট উপজেলার চাপরাশিরহাট বাজারে পথসভায় তিনি এ কথা বলেন।
দ্বাদশ সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওবায়দুল কাদের আরও বলেন, আজ বিএনপি আমাদের দেশে আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচন বন্ধ করতে লাশ ফেলার রাজনীতি করতে চায়। তারা পচাত্তরে ক্যু করেছে, খুন করেছে মোস্তাক-জিয়া। জেলখানায় জাতীয় নেতাদের হত্যা করেছে। তারেক জিয়া, খালেদা জিয়া ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করতে গ্রেনেড হামলা করেছে।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, আমি আপনাদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কোনো প্রার্থী বা কোনো একজন নামি নেতাকে তারেক জিয়া লন্ডন থেকে মারার জন্য ষড়যন্ত্র করছে। আপনারা এটা প্রতিরোধ করবেন। বাংলাদেশের মানুষ একাত্তরে ভয় পায়নি, এবারও যত বাধা আসুক, ভয় পাবে না।
এসময় উপস্থিত ছিলেন- কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহীম, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানসহ অনেকে।








