রাজশাহীর খবর

বিএমডিএ’র নতুন কার্যালয় নির্মাণ কাজের উদ্বোধন

নিউজ ডেস্ক১৪ জানুয়ারি ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নতুন প্রধান কার্যালয় ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিএমডিএ’র চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান। পুরনো ভবন ভেঙে বিএমডিএর ‘অবকাঠামো উন্নয়নসহ সক্ষমতা জোয়ারদারকরণ’ প্রকল্পের আওতায় নতুন এই ভবন নির্মাণ করা হচ্ছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিএমডিএ’র নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, প্রকল্প পরিচালক এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমসের আলী, শিবির আহমেদ, ইকবাল হোসেন, শহীদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএমডিএ জানিয়েছে, প্রকল্পের আওতায় ১০তলা ভিত বিশিষ্ট ৬তলা এই ভবন নির্মাণ করা হবে।