রাজশাহী

বিএনপির নেতা শওকতের কার্যালয় ভাংচুর চালিয়েছে ক্ষুব্ধ নেতাকর্মীরা

নিউজ ডেস্ক২৯ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতের কার্যালয়ে ভাংচুর করেছে ক্ষব্ধ নেতাকর্মরা। এসময় কার্যালয়ের বেশি কিছু আসবাবপত্র নষ্ট হয়। এ ঘটনায় কার্যালয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আজ বৃহস্পতিবার বেলা ২টা ১৫ মিনিটের দিকে গণকপাড়া কার্যালয়ে এ ভাংচুর চালানো হয়।

জানা গেছে, কেন্দ্রীয় বিএনপির কমিটি ঘোষাণা করা হয় কয়েকদিন আগে। এই কমিটিতে ত্যাগিদের না রাখার কারণে ক্ষুব্ধ নেতাকর্মীরা এই হামলা চালায়। আজ দুপুরে ১৫ থেকে ২০জন নেতাকর্মী এসে তার কার্যালয়ে ভাংচুর করে।

এ বিষয়ে রাজশাহী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পদাক শেখ মহসিন সিল্কসিটিনিউজকে জানায়, অর্থের বিনিময়ে সৈয়দ শাহীন শওকত পদ পেতে সহযোগিতা করেছে এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি ত্যাগি নেতাকর্মীদের বাদ দিয়ে যারা মাঠে থাকে না তাদের পদ পেতে সহযোগিতা করেছ।

উল্লেখ্য, এর আগে নগর বিএনপির নতুন কমিটি দেওয়ার পর মহানগর বিএনপি অফিসে তালা ঝুলানো হয়েছে। গতকাল বুধবার রাত আটটার দিকে নগর বিএনপির কার্যালয়ে পদ বঞ্চিত মিজানুর রহমান মিনু গ্রুপের নেতা-কর্মীরা তালা দেন।

এসময় নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে কার্যালয়ের প্রধান ঘেরাও করে রাখেন।  ক্ষুব্ধ কর্মীরা নতুন সভাপতি বুলবুলের বিপক্ষে ও মিনুর পক্ষে শ্লোগানও দেন। এর আগে সন্ধ্যায় নগর বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

স/আ