সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

বিএনপি জনগণের মেন্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে : আবু সুফিয়ান

নিউজ ডেস্ক৮ মার্চ ২০২৬২ মিনিট পড়া
বিএনপি জনগণের মেন্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে : আবু সুফিয়ান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

‎চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, বিএনপি আপস বা কারচুরি করে নয়, জনগণের মেন্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। জনগণের কাছে বিএনপি দায়বদ্ধ। তাই জনগণের প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে। আমরা শুধুমাত্র কোনো নির্দিষ্ট গোষ্ঠীর উন্নয়ন নয়, সব শ্রেণি-পেশার মানুষের জীবনমানের উন্নয়ন ঘটিয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই।

‎রোববার (০৮ মার্চ) কোতোয়ালি থানা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল সাত্তারের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ‘ঈদ উপহার বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎সংসদ সদস্য সুফিয়ান বলেন, দেশকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও দুর্নীতিমুক্ত করে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সাম্য, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। সে লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন এবং এ পদক্ষেপগুলোর বাস্তবায়ন দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। তাই সবার উচিত সরকারকে সহযোগিতা করা। সরকারের ভালো কাজের প্রশংসা করা এবং ভুলগুলো শুধরে দেওয়া। আমরা যদি নিজ নিজ দায়িত্বগুলো সঠিকভাবে পালন করি তাহলেই আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।‎
‎
‎তিনি আরও বলেন, দেশকে খাদ্যে সয়ংসম্পূর্ণ করতে নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। কৃষকদের উন্নয়নে এরইমধ্যে ১৫০০ কোটি টাকা ঋণ মওকুফ করা হয়েছে। আগামী পহেলা বৈশাখের মধ্যে কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে তারা সার, বীজ ও কীটনাশকসহ প্রয়োজনীয় উপকরণ ন্যায্যমূল্যে ক্রয় করতে পারবেন। কৃষিঋণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করবেন।‎