সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
দুর্ঘটনা

বাসের চাকায় পিষ্ট হয়ে সড়কে প্রাণ গেল শিশুর

নিউজ ডেস্ক২৮ মে ২০২৩১ মিনিট পড়া
বাসের চাকায় পিষ্ট হয়ে সড়কে প্রাণ গেল শিশুর

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে বাসের চাকায় পিষ্ট হয়ে আবু বক্কর সিদ্দীক (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আবু বক্কর উপজেলার ডহরপুর গ্রামের শামীম ইসলামের ছেলে এবং পাইকপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনির ছাত্র।

রবিবার (২৮ মে) সকাল সাড়ে ৮টায় উপজেলার ডালম্বা বটতলী নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, রবিবার সাকালে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার ডালম্বা বটতলী নামকস্থানে একটি দোকানে খাবার জিনিস কিনে শিশু আবু বক্কর সিদ্দীক বাড়িতে ফেরার পথে সড়ক পারাপারের সময় বগুড়াগামী দ্রুতগতির একটি অজ্ঞাত যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ফলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিশুর লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানায়, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।