সদ্য প্রকাশিত
টিকার আগে যে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে হজযাত্রীদের যুক্তরাষ্ট্রে আবারও প্রযুক্তি বিভ্রাট, ডেল্টা এয়ারের ফ্লাইটসূচিতে বিপর্যয় ভারত অনুষ্ঠান শেষে ফেরার পথে গাছে ধাক্কা লাগল গাড়ির, নিহত ৮ ডিসেম্বরে ৭৫ হাজার টনে পৌঁছাবে টিসিবির সংরক্ষণ সক্ষমতা পাঁচ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে এইচআইভি আক্রান্ত শিক্ষার্থী শীতার্তদের পাশে আশা, রাজশাহী জেলা প্রশাসকের কাছে ৪০০ কম্বল হস্তান্তর গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় সংঘর্ষ, আহত ৭ পুলিশ রিয়াদে হুতিদের ছোড়া ড্রোন ভূপাতিত করল সৌদি উচ্চ রক্তচাপ থাকলে খাবারের তালিকায় রাখুন ৬ খাবার নারী ক্রিকেটারদের সুরক্ষায় স্বাধীন কমিটি
নাটোর

বাল্য বিবাহ দেওয়ার অপরাধে নাটোরে এক কাজীর ১৫দিনের কারাদণ্ড

নিউজ ডেস্ক৯ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
বাল্য বিবাহ দেওয়ার অপরাধে নাটোরে এক কাজীর ১৫দিনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক,নাটোর:
বাল্য বিবাহ দেওয়ার অপরাধে নাটোরে রওশন আলী নামের এক কাজীকে ১৫দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ নায়িরুজ্জামন অভিযান চালিয়ে এই আদেশ দেন।

 

দণ্ডপ্রাপ্ত কাজী রওশন আলী দিঘাপতিয়া হাগুড়িয়া এলাকার চিকু মোল্লার ছেলে।
নাটোর সদর থানার ওসি তদন্ত নজরুল ইসলাম জুয়েল জানান, রোববার সকালে সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের কাজী রওশন আলী তার বাড়িতে উপজেলার ভাটোদাড়া এলাকার শহীদ মিয়াজির মেয়ে লিমা খাতুন কে রাজশাহী শহরের সামছুল ইসলামের ছেলে রনির সাথে গোপনে বিয়ে পড়ান।

 

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ নায়িরুজ্জামনের নেতৃত্বে ভ্রাম্যমান কাজীর বাড়িতে অভিযান চালায়। এ সময় অভিযানের টের পেয়ে পালিয়ে যায় বর ও কনের পরিবার।
পরে কাজী রওশন আলীকে আটক করে বাল্য বিবাহ দেওয়ার অপরাধে ১৫দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
স/শ