সদ্য প্রকাশিত
খেলা

বাবা হারালেন ভারতের পেসার মোহাম্মদ শামি

নিউজ ডেস্ক২৭ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
বাবা হারালেন ভারতের পেসার মোহাম্মদ শামি

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

বাবা হারালেন ভারতের পেসার মোহাম্মদ শামি। গত ০৫ জানুয়ারি থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন শামির বাবা তৌসিফ আলি।

 

ডানহাতি পেসার শামি ইনজুরির কারণে বেশ কিছু দিন ভারতীয় দলের বাইরে ছিলেন। চোট কাটিয়ে জাতীয় দলে ফেরা এই পেসার ইংল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলের সঙ্গে ছিলেন।

 

বাবার মৃত্যুর খবর পেয়ে নাগপুর থেকে তার বাড়ি উত্তরপ্রদেশের আমরোহার জন্য বিমান ধরেন ভারতীয় দলের এই ডানহাতি পেসার।

সূত্র: বাংলা নিউজ