সদ্য প্রকাশিত
রাজশাহী

বানেশ্বরে ম্যাডোনা হারবাল কারখানা সিলগালা

নিউজ ডেস্ক৭ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
বানেশ্বরে ম্যাডোনা হারবাল কারখানা সিলগালা

পুঠিয়া প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারের উত্তর পার্শের তিন তলা একটি ভবনে অবস্থীত ম্যাডোনা স্পেশাল কেয়ার নামক একটি হারবাল কোম্পানির কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেল তিনটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্যাট মোঃ নুরুজ্জামান এ আদেশ দেন।

 

জানাযায়, বানেশ্বর বাজারের উত্তর পার্শে  অবস্থীত ইসাহক আলীর তিন তলা বাসায় সানোয়ার হোসেন সানু ১ম ও ২য় তলা ভারা নিয়ে ম্যাডোনা স্পেশাল কেয়ার নামক একটি প্রসাধনী কারখানা পরিচালনা করছিলেন। কিন্তু ওই কারখানাটিতে নিয়মের তোয়াক্কা না করে অবৈধ উপায়ে নিম্ন মানের প্রসাধী উৎপাদন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্যাট অভিযান পরিচালনা করে কারখানাটি সিলগালা করে দেন।

 

এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কারখানা মালিকের ছেলে মিলন হোসেন (২৫) কে আটক করা হয়।

unnamed-copy

এব্যপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্যাট  নুরুজ্জামান সিল্কসিটি নিউজকে জানান, এই কারখানাটিতে মানুষের ব্যবহারের জন্য স্পট ক্রীম, লোসন ও ফ্রেস ওয়াস নামের তিনটি পন্য তৈরি করা হয়। পণ্যগুলো পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছিল । ল্যাবের রির্পোট অনুযায়ী পারোতের পরিমান থাকার কথা ‘কিলো ১’ কিন্তু এই কারখানার পন্যগুলোতে পারোতের পরিমান ‘কিলো ৩০’ যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।

 

এছাড়াও আদালত পরিচালনা কালিন সময় সরকারী কাজে কারখানাটির মালিক সানোয়ার হোসেন সানু কোন প্রকার সহযোগীতা করেননি তাকে বার বার ডাকার পরেও তিনি কারখানাটিতে আসেননি। তিনটি পণ্যের নমুনা আবারো ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে সেই রির্পোট না আশা পর্যন্ত কারখানাটি সিলগালা করা হয়েছে।

 

ভ্রাম্যমান আদালত পরিচালনা কালিন বিএসটিআইএর উপ-পরিচালক নুরুল ইসলাম উপস্থীত ছিলেন।

স/অ