রাজশাহীর খবর

বানেশ্বর কলেজ সরকারী করণের দাবিতে মানব বন্ধন

নিউজ ডেস্ক১৬ জুলাই ২০১৬১ মিনিট পড়া

পুঠিয়া প্রতিনিধি:

পুঠিয়া উপজেলার বানেশ্বর বাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবী বানেশ্বর কলেজ সরকারী করণের। বানেশ্বর কলেজটিকে সরকারীকরণের দাবিতে  শনিবার সকাল ১১ টায় বানেশ্বর ট্রাফিক মোড় চত্বরে বানেশ্বর কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীদের উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পুঠিয়া উপজেলার প্রাণ কেন্দ্র বানেশ্বরে অবস্থিত ৬০ বছর পূর্বে প্রতিষ্ঠিত ঐহিত্যবাহী বানেশ্বর কলেজটিকে সরকারীকরণের দাবিতে  শিক্ষক, ছাত্র – ছাত্রীসহ এলাকার জনগণ এ মানববন্ধনে অংশ গ্রহন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন. কলেজের অধ্যক্ষ এস এম একরামুল হক, ভাইসপ্রিন্সপল খোরশেদ আলম, বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কলেজ ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন, অধ্যাপক মনিরুজ্জামান মনি ও এবাদুল্লাহ, কলেজ গভর্নিং বডির সদস্য নাসিমুজ্জামান টিপু, ভারতী রানী দাস, সিদ্দিকুর রহমান প্রমূখ।

বক্তারা বলেন, জাতীয়করণের নীতি মালা অনুযায়ী কলেজটি সকল মানদন্ডে উর্ত্তিণ হওয়া শর্তেও অদৃশ্য কারণে এই কলেজটির নাম জাতীয়করণের তালিকায় আসেনি। তারা কলেজটিকে সরকারী করণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

স/অ