সদ্য প্রকাশিত
রাজশাহী

বাঘায় ১৫ গ্রামের ৩৩৯ পরিবার পেলো বিদ্যুতের আলো

নিউজ ডেস্ক৩০ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
বাঘায় ১৫ গ্রামের ৩৩৯ পরিবার পেলো বিদ্যুতের আলো

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় ১৫টি গ্রামের ৩৩৯টি পরিবার পেলো নতুন বিদুতের আলো।

 
রোববার সন্ধ্যায় নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির-২ এর উদ্যোগে রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা, হরিনা, দিঘা দাবিয়াতলা, আঠালীপাড়া, হেদাতীপাড়া, বাউসা, বাউসা পূর্বপাড়া, আড়ানী, গোচর, কুশাবাড়িয়া, নুরনগর এলাকার ৩৩৯ পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জেনারেল ম্যানেজার নিতাই কুমার সরকার।

 
আয়োজিত বিদ্যুৎ সংযোগ উদ্বাধনী অনুষ্ঠানে বাউসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম টগরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, ছাত্রলীগ নেতা নাজমুল হোসেন প্রমুখ।

স/শ