বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে স্বামী-স্ত্রীর নিহত পরিবারকে ২০ হাজার টাকা অর্থ প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম। বুধবার সকালে নিহত আবুল কালামের দুই সন্তান সাহাবুল ইসলাম ও মাহাবুর রহমানের হাতে এই অর্থ প্রদান করেন। একই সাথে তার দুই বোনের জন্য একটি করে শেলাই মেশিন দেওয়ারও ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় অনুষ্ঠিত অর্থ প্রদানের সময় উপস্থিত ছিলেন বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহামুদ, বাঘা পৌরসভার সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর রোকনুজ্জামান মিটু, বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য, গত রোববার রাতে বাঘা পৌরসভার মুশিদপুর গ্রামে বৈদ্যুতিক তারের পাতানো ফাঁদে আবুল কালাম ও স্ত্রী আরিফা বেগম নামে দুই স্বামী-স্ত্রী’র মর্মান্তিক মৃত্যু হয়। তাদের বাঁচাতে গিয়ে গুরুত্বর আহত হয় মেয়ে-রুমা খাতুন ও মৌসুমি খাতুন। এদের মধ্যে মৌসুমিকে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম অর্থ প্রদাদেরন সময় বলেন, মৃত আবুল কালাম ও তার স্ত্রী আরিফা বেগমকে হয়তো আর কখনো ফিরে পওয়া যাবে না। তবে তার পরিবারকে বাঁচিয়ে রাখার দায়িত্ব সকলের। সে দিক থেকে চিন্তা করে ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ টাকা প্রদান করা হলো।
স/শ










