বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় বিদ্যুৎ স্পৃষ্টে স্বামী-স্ত্রী নিহত হয়েছে। এই ঘটনায় তাদের দুই মেয়েও আহত হয়েছে। পুলিশ ধারনা করছে এই মৃত্যুর রহস্য রয়েছে।
জানা যায়, উপজেলার মোরশেদপুর গ্রামের আবুল কালাম আবু (৫৫) রোববার রাত সাড়ে ১১টার দিকে প্রকৃতির ডাকে ঘরের বাইরে যায়। এ সময় বিদ্যুৎ সংযোগকৃত কুলা বাধা তারে জড়িয়ে পড়ে। তার চিৎকারে স্ত্রী ফরিদা বেগম (৪৫) রক্ষা করতে যায়। সেও তারে জড়িয়ে পড়ে। তার চিৎকারে দুই মেয়ে রুমা খাতুন (২২) ও মৌসুমি খাতুন (২০) এগিয়ে আসে এবং তারাও জড়িয়ে পড়ে। এলাকার লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্ব প্রাপ্ত ডাক্তার মমিনুল ইসলাম স্বামী আবুল কালাম আবু ও স্ত্রী ফরিদা বেগমকে মৃত ঘোষণা করেন। তবে মেয়ে মৌসুমীর অবস্থা আশংকা জনক।

প্রতিবেশি ফরিদুল ইসলাম ও বাবু সিল্কসিটি নিউজকে বলেন, শিয়ালের অত্যাচার থেকে বাড়ির মুরগি বাচানোর জন্য বিদ্যুতের লাইনের সাথে কুলা বাধা তার দিয়ে সংযোগ দেওয়া ছিল। এই ফাদে পড়ে তারা নিহত হয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ সিল্কসিটি নিউজকে বলেন, এই মৃত্যু রহস্য জনক বলে ধারণা করেন। তারা গরিব মানুষ ঠেলা গাড়িতে করে সারাদিন বিভিন্ন এলাকায় ভিক্ষা করে খায়। তবে তার বাড়ির লোকজন এ ধরনের কোন কাজ করেনি বলেও তিনি জানান।
ঘটনাস্থল থেকে কুলা বাধা তার ও সকেট উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
স/শ









