সদ্য প্রকাশিত
রাজশাহী

বাঘায় জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিউজ ডেস্ক৩১ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
বাঘায়  জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বাঘা প্রতিনিধি :
জাতীয় সমাজতান্ত্রিক দল (রব) এর ৪৪ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে বাঘায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টায় রাজশাহীর বাঘা উপজেলা কার্যালয়ে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সহ-সভাপতি আবুল হোসেন।

প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা এবং উপজেলা কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মাষ্টার।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কমিটির সদস্য মোজাম্মেল হক, শাহীন আলী, সুলতান আলী, আক্কাছ আলী, আব্দুর হালিম, আব্দুল জলিল, আবুল হোসেন, জাহাঙ্গরি আলম, বাদশা মিঞা প্রমুখ।

স/তা