বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় ওয়ারেন্টভূক্ত ৫ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শনিবার রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার কলিগ্রামের খেদয়ালী প্রামানিকের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫), মৃত ইয়ার উদ্দীনের ছেলে হাসমত আলী (৪০), গাঁওপাড়া গ্রামের আব্দুল করিম খোকার ছেলে মিলন মেহেদী (৩৫), কুষ্টিয়া কুমারখালির জদু বাইরা গ্রামের লিটন (৩২), মনিগ্রাম টগরপাড়া গ্রামের ইয়াজুল হকের মেয়ে ইতি (২৪)।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ আলী মাহমুদ বলেন, রোববার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স/শ











