সদ্য প্রকাশিত
রাজশাহী

বাঘায় আড়াই লাখ টাকার জাল ও মাছ জব্দ

নিউজ ডেস্ক১ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাঘায় আড়াই লাখ টাকার জাল ও মাছ জব্দ

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে আড়াই লাখ টাকার কারেন্ট জাল এবং ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

 
মঙ্গলবার দিন ব্যাপি উপজেলা মৎস্য কর্মকর্তা ও মীরগঞ্জ বিজিবি পদ্মা নদীতে বিশেষ অভিযান ১৬ হাজার মিটার রাক্ষুসে ও কারেন্ট জাল এবং ১০ কেজি ইলিশ মাছ জব্দ করে। জাল ও মাছগুলোর আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা। পরে জালগুলো উপজেলা চত্বরে জনসম্মুখে পুড়িয়ে দেয়া হয়েছে। পরে মাছগুলো উপজেলার এতিমখানায় দেওয়া হয়েছে।

 
উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম সিল্কসিটি নিউজকে বলেন, ১২ অক্টোবর থেকে পদ্মা নদীতে অভিযান চালানোর পরও কিছু অসাধু জেলেরা সরকারি নিষেধ অমান্য করে মাছ ধরছে।  মা  ইলিশ সংরক্ষণে এই অভিযান অব্যাহত রাখা হয়েছে।
স/শ