রাজশাহী

বাঘায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক২৩ জুলাই ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলার বাঘা থানাধীন চক নারায়ণপুর পালপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে সতেরো বছর আগের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ মনিরুল ইসলাম ওরফে লিটনকে (৪২) গ্রেপ্তার করেছে র‌্যাব। সে ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে। গত মঙ্গলবার দুপুর দুইটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-৫ এর একটি গোয়েন্দা দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন চক নারায়ণপুর পালপাড়া নামক এলাকায় ১ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিন যাবত আত্মগোপনে আছে। এরই প্রেক্ষিতে সিপিএসসি, র‌্যাব-৫ এর গোয়েন্দা দল উক্ত সাজাপ্রাপ্ত আসামীর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে র‌্যাব। পরে সাজাপ্রাপ্ত আসামীর বিষয়টি নিশ্চিত হয় এবং একটি আভিযানিক দল গত মঙ্গলবার দুপুরে নারায়নপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় সাজাপ্রাপ্ত আসামী লিটনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

লিটন বাঘা থানায় গত সতেরো বছর পূর্বে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয় এবং তার বিরুদ্ধে মাদক মামলা রুজু হয়। পরবর্তীতে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। আসামীকে বাঘা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।