নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বাঘা উপজেলা শাখা নবগঠিত আহবায়ক কমিটির প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে এ শভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল বাঘা উপজেলা শাখার আহবায়ক সেলিম আরিফ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম (সানা )।

সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম (স্বপন সরকার )।
এছাড়া উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষকদলের বাঘা উপজেলা শাখার যুগ্ন আহবায়ক যথাক্রমে মোঃ আব্দুর রহমান, মোঃ মোয়াজ্জেম হোসেন, মোঃ আরিফুল ইসলাম (শাহীন), মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ মোস্তাফিজুর রহমান( শিশির), মোঃ হাফিজুর রহমান, সম্মানিত সদস্য যথাক্রমে মোঃ মজনুর রহমান (সুরুজ) (প্রচারের দায়িত্বে), মোঃ ইমরান আলী, মোঃ সালাত সরকার সদস্য (দপ্তরের দায়িত্বে), মোঃ ফরিদ আহমেদ, মোঃ আসাদুজ্জামান, মোঃ আব্দুল কুদ্দুস, মোঃ হাফিজুর রহমান মোঃ মুক্তার হোসেন, মোঃ রেজাউল শেখ, মোঃ আব্দুর রহমান (টেইলার্স), মোঃ আসাদুজ্জামান, মোঃ আলম ডাক্তার, মোঃ রান্টু হোসেন, মোঃ নাসির উদ্দিন, মোঃ আজিজুল হক রাসেল, মোঃ হাবিবুর রহমান, মোঃ লালু, মোঃ জালাল উদ্দিন শেখ, মোঃ সাহাবুল প্রাং, মোঃ বিরাজ, মোঃ সাদিকুল ইসলাম শাহিন, মোঃ লিটন আহমেদ, মোঃ ইমরুল হাসান বাবু, মোঃ জনি খা, মোঃ আব্দুর রহমান, মোঃ আব্দুল মালেক সরকার, মোসাঃ সুরাইয়া জাহান সাথী, মোসাঃ দোলান বেগম, সাবেক ছাত্রনেতা ফারুক হোসেন রানা, মনিরুল ইসলাম মনিরসহ জাতীয়তাবাদী পরিবারের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী।
সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে, জুলাই গন অভ্যুত্থানের নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে, আহতদের সুস্থতা কামনা করে ও বাঘা উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনার ভাইয়ের রুহের মাগফেরাত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।









