বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ১২২টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।
উপজেলায় মোট ২৪৪ জন মাঠকর্মী ক্যাপসুল খাওয়ানোর দায়িত্বে নিয়োজিত ছিলেন। এদিন উপজেলায় ৬ মাস থেকে ১ বছর বয়সী ২৭৫০ জন শিশুকে একটি নীল রঙের এবং ১ থেকে ৫৯ মাস বয়সী ১৬ হাজার ৫০০ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ১০টায় শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল । এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, ইউএনও প্রিয়াংকা দেবী পাল, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা, ইউএইচএফপিও ডা. আমিনুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাদেমুল ইসলাম প্রমুখ।

স/শা









