বাগাতিপাড়া সংবাদদাতা:
‘আত্মকর্মী যুব শক্তি, টেকসই উন্নয়নের মুল ভিত্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় যুব দিবস-২০১৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একটি র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদফতরের যৌথ আয়োজনে র্যালী উপজেলার গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জিমনেসিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন, সাধারন সম্পাদক সেকেন্দার রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোমরেজ আলী, প্রেস ক্লাব সাধারন সম্পাদক প্রভাষক মঞ্জুরুল আলম মাসুম, আত্মকর্মী নিজাম উদ্দিন, সহকারী যুব অফিসার গোলাম মোস্তফা কামাল ও কামরুল ইসলাম প্রমুখ।
শেষে ১৮ জন বেকার যুবদের মাঝে ৯ লাখ ২০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
স/শ










