নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাগমারায় ২০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার রাত আটটার দিকে মচমইল বাজার থেকে তাকে আাটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল এলাকার সেফাতুল্লাহর ছেলে বাহাদুর রহমান(২৬)।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, রোববার রাত আটটার দিকে বাহাদুর মচমইল বাাজারে হেরোইন বিক্রির উদ্দেশ্যে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে তাকে হোরোইনসহ আটক করা হয়। সে কৌশলে সিগারেটের প্যাকেটে করে প্রায় ২০ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
জানা যায়, বাহাদুর ওই এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে নানা ভাবে মাদক ব্যবসার করে আসছিল। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
তার বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা নেওয়ার পক্রিয়া চলছে বলে জানান ওসি।
স/শ









