বাগমারা প্রতিনিধি:
শিক্ষার গুণগত মান উন্নয়নে বাগমারায় উপজেলার মাধ্যমিক স্তরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় ও ৪র্থ ব্যাচের আইসিটির উপর প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাগমারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার।

সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুর মুমীত, মাষ্টার ট্রেইনার ইয়াদ আলী সরদার, কে,এম আমিনুল ইসলাম, জাবেদ আলী, মোস্তাফিজুর রহমান, উমর ফারুক ও প্রশিক্ষণার্থী সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে দু’ ব্যাচের ৪৮ জন সফল প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট প্রদান করা হয়।
প্রসঙ্গত, ব্যানবেইজের (ইউআইটিআরসিই) কর্তৃক উপজেলা পর্যায়ে দক্ষ ও যুগোপযোগী বিজ্ঞান ভিত্তিক শিক্ষক গড়ে তোলার জন্য আইসিটি ট্রেনিং এন্ড রির্সোস সেন্টার ফর এডুকেশন প্রশিক্ষণ ব্যবস্থা করা হয়। এতে প্রতি ব্যাচে পর্যাক্রমে ২৪ জন করে মাধ্যমিক স্তরে শিক্ষকদের কম্পিউটারের মাধ্যমে আইসিটি প্রশিক্ষনের ব্যবস্থা রয়েছে।
স/শ










