নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাগমারায় প্রতিপক্ষের হামলায় নিহত খোরশেদ আলম (৪৩) হত্যাকাণ্ডের ঘটনায় বাগমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এঘটনার পরে গতকাল রোববার রাত ১১টার দিকে নিহত খোরশেদ আলমের ছেলে লালন বাদি হয়ে এই হত্যা মামলা করেন।
আজ সোমবার সকাল ১০ টার দিকে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন এই হত্যা মামলার বিষয়টি সিল্কসিটিনিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খোরশেদ আলম হত্যাকাণ্ডের ঘটনায় থানা মামলা হয়েছে। আসামি বর্তমানে পলাতক আছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। আর নিহতর লাশ রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে তার লাশের ময়নাতদন্ত করা হবে বলে এই কর্মকর্তা জানায়।
এর আগে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মাড়িয়া ইউনিয়নে মোসলেম উদ্দিনের ছেলে খোরশেদ আলম পথ চলাচলের জন্য রাস্তায় রাখা কাটা সরানোর চেষ্টা করে। এসময় আব্দুল খালেকসহ তিন-চারজন হাসুয়া দিয়ে এলোপাথারি কুপিয়ে খোরশেদ আলমকে জখম করে। পরে তাকে উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যায়।
জানা গেছে, নিহত খোরশেদ আলম আওয়ামী লীগ কর্মী। ও একই ওয়ার্ডের এক বিএনপি বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর খালেকের নেতৃত্বে খোরশেদ আলমকে কুপিয়ে হত্যা করা হয়।
স/আ









