সদ্য প্রকাশিত
রাজশাহী

বাগমারার সৈয়দপুর চকপাড়ায় মসজিদে বাইতুল ইসলামের উদ্বোধন

নিউজ ডেস্ক৬ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
বাগমারার সৈয়দপুর চকপাড়ায় মসজিদে বাইতুল ইসলামের উদ্বোধন

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের সৈয়দপুর চকপাড়া গ্রামে উদ্বোধন করা হলো আহমদীয়া মুসলিম জামা’তের আরোও একটি নবনির্মিত মসজিদ, মসজিদে বাইতুল ইসলাম।

 

গত ২৫ শে ডিসেম্বর শুক্রবার জুম’আর নামাযের সময় আহমদীয়া সম্প্রদায়ের মসজিদে চালানো হয়েছিল আত্মঘাতি বোমা হামলা। সেই ঘটনা দেশ বাসীকে চমকে দিয়েছিল।

বিশ্বব্যাপী বিভিন্ন মিডিয়াতে এ নিয়ে ব্যাপক সংবাদ প্রকাশিত হয়েছিল। পরবর্তী ঘটনাক্রমে প্রমাণ করেছে যে সেই ঘটনা বিছিন্ন ঘটনা ছিল না বরং ইসলামের নামে গভীর ও প্রকট জঙ্গিবাদী মগজ ধোলাইয়ের চলমান প্রক্রিয়ার একটি অংশ।

63-copy

রোববার বিকেল ৩ টায় মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহমদীয়া মুসলিম জামা’তের ন্যাশনাল আমীর মোবাশ্‌শের উর রহমান, আব্দুল গাফ্‌ফার, মুবাল্লিগ ইন চার্জ মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী,আহমদীয় মুসলিম জামা’ত বাংলাদেশ এর নায়েবে আমীর ডা: আব্দুল্লাহ শামস বিন তারিক, কেন্দ্রেীয় নেতৃবৃন্দ ফয়জুল্লাহ, এ্যাড: আব্দুস সামাদ, মাহাবুবুর রহমান,আবুল খায়ের, রাজশাহী অঞ্চলের মুরব্বী সিলসিলাহ মোহাম্মদ সালাউদ্দিন,আহমাদীয় মুসলিম জামা’ত সৈয়দপুর বাগমারার প্রেসিডেন্ট এস.এম.সাইফুল ইসলাম,মসজিদ কমিটির চেয়ারম্যান ময়েজউদ্দিন তালুকদার, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সামাদ,শুভডাঙ্গা ইউনিয়নের নবনির্মিত চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিক,ওয়ার্ড সদস্য মাহাবুর রহমান সহ আহমদীয়া সম্প্রদায়ের জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

 
শান্তিপ্রিয় এ সম্প্রদায়ের অন্যতম মূলমন্ত্র হল‘ ভালবাসা সবার তরে,ঘৃণা নয়কো করো পরে’। দৃষ্টিনন্দন এ মসজিদটি দেখার জন্য দুর দুরান্ত থেকে লোকজন আসছেন। সম্প্রসারযোগ্য এই মসজিদটিতে বর্তমানে প্রায় দেড় শ’ জন মুসল্লীর নামায পড়ার ব্যবস্থা রয়েছে। ধর্ম,বর্ণ, গোত্র নির্বিশেষে আল্লাহর এই ঘরটি শান্তি ও সৌহার্দের প্রচারকেন্দ্র হিসেবে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে জানান আহমদীয় মুসলিম জামা’তের সদস্যরা।

স/শ