সদ্য প্রকাশিত
রাজশাহী

বাগমারার শুভডাঙ্গায় নির্বাচন উপলক্ষে ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১৩ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
বাগমারার শুভডাঙ্গায় নির্বাচন উপলক্ষে ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শুভডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

 

ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল হান্নান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি মাস্টার রিয়াজ উদ্দীন আহমেদ।

 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা আ’লীগের সাবেক সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক মালেক মেহমুদ,শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল হাকিম,সাধারন সম্পাদক এস.এম.মাহাবুবুর রহমান,সাংগঠনিক সম্পাদক আফসারুজ্জামান,আব্দুল মজিদ শেখ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিকের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের সভাপতি আফাজ উদ্দীন,সাধারন সম্পাদক বিদ্যুৎ কুমার,জেলা ছাত্রলীগের উপস্কুল বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, জেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারন সম্পাদক আশিকুর রহমান সজল, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ,আল-আমিন,শাহীন রেজা,সোহাগ,সুমন রেজা,শামীম রেজা প্রমুখ।

 
আগামী ৩১ অক্টোবর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক প্রার্থীকে বিজয়ী করতে এই কর্মীসভার আয়োজন করা হয়।
স/শ